এই ঈদে চ্যালেঞ্জ বেশি হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে: আইজিপি

Bijoy Bd24

২২ দিন আগে শুক্রবার, জুলাই ১৭, ২০২৬


#
--

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বলেছেন, গত ঈদে আমাদের শুধু লক্ষ্য ছিল যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া। এবার একদিকে যাত্রীরা গন্তব্যে যাবেন 

অন্যদিকে পশুবাহী ট্রাক এবং পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তায় এবং নদীতে। এর সাথে মৌসুমি ফলের গাড়িও আসবে। দেশবাসীকে সবকিছু বিবেচনা করে আশ্বস্ত করতে চাই সরকার 

বিভিন্ন মুখী ব্যবস্থা নিয়েছে। গতবারের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি হবে।এটা সবাইকে মাথায় রাখতে বলবো। 

শনিবার দুপুর ১টার দিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে পুলিশ বক্সের সামনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর, সড়ক মন্ত্রীর 

দপ্তর, রেলওয়ে মন্ত্রালয়, স্বরাষ্ট্র মন্ত্রালয়, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি জেলায় সব স্টক হোল্ডার, মালিক শ্রমিকদের সঙ্গে মিটিং করেছি। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আশা 

করছি এবারও সবার সহযোগীতায় যাত্রীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। 

গতবারের ঈদের যাতায়াত ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ছিল। ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা সাজিয়েছি।গরুর হাটগুলো সর্বক্ষণ নিরাপত্তা দেওয়া হবে। হাটে পশুর দড়ি ধরে টানা হেঁচড়া , চাঁদাবাজির অভিযোগ ওঠে। যদি কেউ কোনো ট্রাক বা নৌকা থামায় তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।চাঁদাবাজ সন্ত্রাসীদের হুশিয়ার দিয়ে বলতে চাই এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে আইনের যে প্রয়োগ করা দরকার সেটাই করবো। 

ব্যবসায়ী ও ইজারাদার,গরুর মালিকদের কোন সমস্যা হলে নিকটস্থ পুলিশের সহয়তা নিন। যদি কাছাকাছি কাউকে না পান তাহলে ৯৯৯ নম্বরে ফোন দিন। আইজিপি আরো বলেন, আমরা রাস্তা 

থেকে সর্ব্বোচ্চ চেষ্টা করবো। তবে অনেক সময় আবহাওয়ার কারণে সমস্যা হয়। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আমরা সচেতন আছি। মহাসড়কের কোথাও যদি অটোরিকশা চলে তাহলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, হায়দার আলী খান, পুলিশের হেড কোয়ার্টার এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

#

৯ লাখ টাকার হেরোইনসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

#

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন

#

৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

#

পর্যটক এক্সপ্রেসের আগাম টিকিট বিক্রি শুরু

#

কোটি টাকার হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

#

কুমিল্লায় ৪৬ কেজি গাঁজা ও বিদেশী মদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নয় দিনে ১৯৩ জেলের কারাদণ্ড

#

আজ অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

#

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

#

দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

#

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

কোরবানির চামড়ার সঠিক সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী

#

জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Link copied