কুমিল্লায় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

Bijoy Bd24

২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬


#
--

কুমিল্লায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রসমুহে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) এক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহের ‘এ’ ইউনিট, ৩ মে 'বি' ইউনিট এবং ১০ মে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'এ' ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। অন্য দুই ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা।

সূত্র জানায়, কুমিল্লায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবেরটরি হাইস্কুল, বর্ডার গার্ড পাবলিক বিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও বার্ড হাইস্কুল; 'বি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও টিচার্স ট্রেনিং কলেজ এবং 'সি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ জানান, সবগুলো পরীক্ষা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি থাকবে। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ৪৩০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

কুমিল্লায় শিক্ষার্থীদের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি

#

কুমিল্লা টিক্কারচরে দেড় কোটি টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

#

কুমিল্লায় অনূর্ধ্ব -১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

#

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

#

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ৪

#

মৃত্যুর মুখ থেকে রক্ষা পেল ২ মাদ্রাসাছাত্র

#

হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

#

পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

#

কুমিল্লায় পঁচা-বাসি এবং রং যুক্ত খাবার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Link copied