কুড়িগ্রামের রাজীবপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত

Bijoy Bd24

২৭ দিন আগে শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬


#
--

কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজীবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার বাদ আসর রাজীব পুর ইউনিয়ন  বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়েএক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজীবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মোতালেব  এর  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক সুরমান আলী, উপজেলা জাসাসের সভাপতি আকবর হোসেন,ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, সাধারণ সম্পাদক মিরন মোঃ, ইলিয়াস ও  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ  প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরন করে চলার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান। পরে রাজীব পুর বাজার জামে মসজিদের ইমাম আরিফ বিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশবাসীর উদ্দেশ্যে দোয়া কামনা করে মাহফিল সম্পন্ন করেন।

এর আগে সকাল নয়টায় দলীয কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

Link copied