নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর কৃতি শিক্ষকদের সংবর্ধনা

Bijoy Bd24

২৮ দিন আগে সোমবার, জুন ১, ২০২৬


#
--

''শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যটিকে গুরুত্ব দিয়ে আইসিটি ফর এডুকেশন জেলা অ্যাম্বাসেডর ফোরাম নাঙ্গলকোটের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। করাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষকদের সংবর্ধিত করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন- উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক বড় সাঙ্গীশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল জসিম,  শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক (মাধ্যমিক) সঞ্জিত কুমার পাল সহকারী শিক্ষক চান্দগড়া উচ্চ বিদ্যালয়, বিভাগীয় পর্যায়ে  শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্ল্যাহ। 

চাটিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনা সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান। এতে স্বাগতিক বক্তব্য রাখেন ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও আইসিটি ফর এডুকেশন এর অ্যাম্বাসেডর মোহাম্মদ মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চান্দগড়া  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  আবু বক্কর লিটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার  মোঃ আব্দুল ওয়াহাব, হুসাইন আহমদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানকরা হাফেজা উচ্চবিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল  সরকারি অনার্স কলেজের প্রভাষক (আইসিটি)  আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন বাবুল, তাজুল ইসলাম মিলন, কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, নাজমা সুলতানা, আলমগীর হোসেন, ওমর ফারুক, রহিমা আক্তার, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

#

দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

#

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

কোরবানির চামড়ার সঠিক সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী

#

জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Link copied