ফেনীতে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ১ জনের

Bijoy Bd24

১৫ দিন আগে মঙ্গলবার, জুন ২, ২০২৬


#
--

ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত হয়েছেন একজন। নিখোঁজ রয়েছেন একাধিকজন। এ ছাড়াও চার শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যাদুর্গতরা। এ দিকে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি।

ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সীরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম ও পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ এবং পৌরশহরসহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নসহ তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন বাসিন্দারা। বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২১ আগস্ট) পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, ভয়াবহ এ বন্যায় স্থানীয় পৌরসভা ও উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। দিনের প্রথম প্রহর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে একজন লোক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ ও আরও ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ৫০ টন চাল প্রস্তুত রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। মঙ্গলবার (২০ আগস্ট) থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত একজন মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। পানির উচ্চতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ ও আরও ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ১৮ টন চাল প্রস্তুত রাখা হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুর্ঘটনায় নি-হ-ত বাবা-মা, বেঁচে গেলো সন্তান

#

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

#

কুমিল্লায় দোকানে নিষিদ্ধ পলিথিন থাকায় ২০ হাজার টাকা জরিমানা

#

ব্রাহ্মণবাড়িয়ার জয় দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের কুমিল্লা ভেন্যুর সূচনা

#

৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

#

কুমিল্লায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় কার্যকর করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

#

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

#

ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

#

রত্নগর্ভা শাহজাদী বেগম পাঠাগারের উদ্বোধন

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

Link copied