বেনাপোল দিয়ে এলো ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ

Bijoy Bd24

১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬


#
--

প্রায় এক বছর বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ২ জুলাই রোববার বিকেলে পাঁচটি ট্রাক ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আবারও আমদানি শুরু হলো।

 

ঈদুল আজহার আগে থেকে সারাদেশের ন্যায় বেনাপোলেও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম উঠেছে এলাকা ভিত্তিক প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকায়। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির ফলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

 

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশের বাজারে ঈদের আগে থেকে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে।

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, এক বছর বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। কৃষি মন্ত্রনালয় আজ রোববার থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছেন। আমদানি করা কাঁচা মরিচ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার তানভীর আহমেদ বলেন, কাঁচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাশ দেয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

#

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

#

সচিবালয়ের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন অর্থ সচিব

#

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস

#

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ থাকবে যেসব সড়ক

#

সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে খেজুরের কাঁচা রস বিক্রি বন্ধের অনুরোধ

#

তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা

#

প্রাইভেটকারে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

Link copied