ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

Bijoy Bd24

৫ দিন আগে সোমবার, অক্টোবর ১৯, ২০২৬


#
--

বাংলাদেশের বোলাররা অবিশ্বাস্য কিছু করে দেখালেন। ছোট্ট পুঁজি নিয়েও তারা হারিয়ে দিলেন ভারতের মতো শক্তিশালী দলকে। এই জয়ে গড়া হয়ে গেছে নতুন ইতিহাস।

মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের। ওয়ানডেতে ষষ্ঠ দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।

বৃষ্টির কারণে ৪৪ ওভার বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইনিংসে। এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

বৃষ্টি আইনে ভারতের সামনে ৪৪ ওভারে বেঁধে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য। শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ৬১ রানের মধ্যে ৫ শীর্ষ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা।

শেষ পর্যন্ত ৩৫.৫ ওভার খেলে ১১৩ রানে অলআউট হয় হারমিনপ্রিত কউরের দল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

#

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল

#

নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান উপদেষ্টা পরিষদের

#

আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে : পরিকল্পনা উপদেষ্টা

#

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

#

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

#

নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত

#

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

#

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

#

আজ বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দিবস

সর্বশেষ