২১১ মিটার উচ্চতায় দড়ির উপর হেঁটে বিশ্বরেকর্ড

Bijoy Bd24

৩ দিন আগে সোমবার, জুন ১, ২০২৬


#
--

বিভিন্ন সার্কাস কিংবা মেলায় দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়া দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। দূরত্ব ও উচ্চতা মাত্র কয়েক ফুটেই সীমাবদ্ধ। কিন্তু জান রুজ হেঁটে পাড়ি দিয়েছেন কাতারের কাতারা টাওয়ারের ২ ভবন। যার একটির থেকে অন্যটির দূরত্ব ছিল ১৫০ মিটারেরও বেশি। কোনো কিছুর সাহায্য ছাড়াই এ পথ হেঁটে পাড়ি দিয়েছেন জান রুজ। জান রুজ এস্তোনিয়ার একজন স্ল্যাকলাইন ক্রীড়াবিদ।

৩১ বছর বয়সী জান রুজ বিশ্বের বিভিন্ন দেশে দুঃসাহসিক সব স্থান দড়িতে হেঁটে পাড়ি দিয়েছেন। ২০২১ সালে কাজাখস্তানে ২ পর্বতের মাঝের ৫০০ মিটার দূরত্ব জানবাজি রেখে পাড়ি দিয়ে সাড়া ফেলেছিলেন।

এবারের রেকর্ডের জন্য বেছে নেন কাতারের ২ সুউচ্চ ভবন। কাতারের লুসাইল মেরিনার ৪০ তলার কাতারা টাওয়ার পাড়ি দেন। একক ভবনে দড়িতে হেঁটে প্রায় ৫০০ ফুট দূরত্ব অতিক্রম করে গড়েছেন বিশ্ব রেকর্ডও। এছাড়া আড়াই সেন্টিমিটারের দড়িতে এটিই তার সর্বোচ্চ উচ্চতায় হাঁটা।

অর্জনের ঝুলিতে রয়েছে অনেক বিশ্ব রেকর্ডও। কাজ করেছেন হলিউড সিনেমায় স্ট্যান্টম্যান হিসেবে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড/ আরব নিউজ

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

#

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

Link copied