২২বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা

Bijoy Bd24

১ দিন আগে সোমবার, জুন ১, ২০২৬


#
--

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ খেলায় মাগুরা জেলা ক্রিকেট দলকে উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা ক্রিকেট দল। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ বিমানের সাথে ফাইনালে রানার্সআপ হয় কুমিল্লা। আগামী ৪মে  রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে কুমিল্লা।

আজ বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং পাওয়া কুমিল্লা জেলা দলের দুই স্পিনার ইয়াসির আরাফাত এবং আশরাফুল হাসান রোহান এর ঘূর্ণি যাদুতে মাগুরা জেলা ক্রিকেট দল মাত্র ৩৮. ওভারে অলআউট হয়ে যায়। মাগুরা জেলা দলের আসলাম, মোহাইমিন এবং তালহা যথাক্রমে ১৯,১৮ এবং ১৭ রান করেন। ইয়াসির আরাফাত ৫০ রানে উইকেট এবং রোহান ৩৮ রানে উইকেট লাভ করেন।অপর উইকেটটি নেন পেসার সবুজ। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল ৩৪. ওভারে উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের ওপেনার ইরফান তাকরির অপরাজিত ৮০ রান করেন। অপর ব্যাটসম্যানের মধ্যে রুবেল মিয়া ২৮ আবুবকর, ১৪ রান করেন।

কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস এবং কোচ মানিক কুমার দাস ২২বছর পর ফাইনালে উঠার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালে ভাল করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Link copied