কুমিল্লায় ডাকাতের অস্ত্রের আঘাতে ১১ জন আহত

Bijoy Bd24

২১ দিন আগে সোমবার, জুন ১, ২০২৬


#
--

কুমিল্লা জেলার  চান্দিনা উপজেলার সুহিলপুর  ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামে ডাকাতির ঘটনায় ১১ জন আহত হওয়া হয়েছে। বুধবার  মধ্য রাতে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামে বিল্ডিং করা বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এক দল ডাকাত। প্রায় ২০ থেকে ২৫ জন শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল তাদের পরিবারের সদস্যদের এলোপাতারি কুপিয়ে যখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ হাজার টাকা, ১টি মোবাইল, স্বর্ণের কানের দুল আংটি লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্ত চিৎকার শুনে ডাকাতদের যারাই ধাওয়া করেছেন তারাই রামদা, ছুরির কুপে আহত হয়েছেন। এতে আহত হয়েছেন বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ১১ জন নারী-পুরুষ। আহতরা হলেন: ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম তার স্ত্রী জয়নব বেগম, ছেলে আনিছুর রহমান, একই বাড়ির মৃত মজিবুর রহমান এর ছেলে আবদুর রহমান, মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান, মৃত ছিফাত উল্লাহ্র ছেলে রবিউল্লাহ্, মৃত আবদুল মান্নান এর ছেলে জসিম উদ্দিন প্রধান, মৃত আমিন উদ্দিন প্রধান এর ছেলে মফিজুল ইসলাম প্রধান, মৃত মজিবুর রহমান এর স্ত্রী তাসলিমা, রশিদ প্রধান এর ছেলে ওসমান গনি, সেলিম প্রধান এর ছেলে আলমগীর হোসেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

Link copied