যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর!

Bijoy Bd24

২২ দিন আগে সোমবার, অক্টোবর ১৯, ২০২৬


#
--

যৌতুকের টাকা না পাওয়ায় ৪০ জন বরযাত্রী নিয়ে খাওয়া-দাওয়া শেষে বিয়ের আসর থেকে বর নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। বিয়ের বর ছিলেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো: হাসেন মিয়া (২৫)।

এ ঘটনায় আজ (১/১২/২৩) দুপুরে ভুক্তভোগী কনের বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ ৩ জনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার (১/১২/২৩) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১ সপ্তাহ আগে বামনগাঁও গ্রামের মো: হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। বর তার আত্মীয়-স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরো ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। কনের পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

এ বিয়ে উপলক্ষে দুই লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করেন কনের বাবা।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

#

শিশু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

#

পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

#

১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

#

বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

#

বাড়তে পারে তাপমাত্রা , আশঙ্কা ঘূর্ণিঝড়ের

#

রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কাল শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ

#

যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর!

#

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে রাজউক কর্মকর্তাদের প্রতি পানি সম্পদ উপদেষ্টার আহবান

Link copied