কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

Bijoy Bd24

২৪ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬


#
--

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় বৃহস্পতিবার (২৩ মে) সকালে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এবং পৌরসভার রাজঘাট এলাকায় ঘটনা দুটি ঘটে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন খান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন খান জানান, সকালে ইরুয়াইনের নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন নিজের মুদি দোকানের পেছনে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান সামসুর রহমান (৩৫) নামের ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসুর রহমান বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামছুর রহমান কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার প্রয়াত মফিজুর রহমানের ছেলে।

ওসি শাহাব উদ্দিন আরও জানান, সকালে ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজঘাটের মোহাম্মদ মাহি (৩)। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সায়মার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। মাহি রাজঘাট উত্তরপাড়ার ছাত্তার ভান্ডারীর বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা শাসনগাছায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

#

কুমিল্লায় র্যা ব- ১১ এর উদ্যোগে বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

#

সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কায়কোবাদের,জনসভা জনসমুদ্রে পরিণত

#

কু‌মিল্লা চৌয়ারা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

#

কুমিল্লায় ডিবি পুলিশের হাতে গাঁজাসহ গ্রেফতার

#

কুমিল্লায় ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব

#

কুমিল্লায় ৩৭ লক্ষ ৬১ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় অনূর্ধ্ব -১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

#

জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়

#

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Link copied