তারুণ্যের উৎসবে কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মেলা

Bijoy Bd24

২৫ দিন আগে শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬


#
--

মো: মাসুদ রানা,কচুয়া ॥
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে এ প্রতিপাদ্যকে ধারনে করে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে চাঁদপুরের কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা। ১৫টি স্টল নিয়ে বিভিন্ন পিঠা,নার্সারী,কসমেটিকস সহ বিভিন্ন বাহারী ধরনের পসরা সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান ওই বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার নেতৃত্বে ও সহকারী শিক্ষক মানিক সরকার এবং সেলিম মিয়ার সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য শিক্ষকরাও সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা সহ অন্যান্য শিক্ষকরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
শিক্ষার্থীরা জানায়, তারুন্যের উৎসবে মেলার আয়োজন করায় অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি। এটি যেন সব সময় থাকে, সেটাই প্রত্যাশা করেন শিক্ষাথীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা বলেন, সামাজিক অপরাধ রোধ ও গ্রামবাংলার মানুষের চিত্ত বিনোদন ও নির্মল আনন্দ উপভোগের জন্য তারুন্যের উৎসবে এ মেলার আয়োজন। তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

#

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

সিসিএন শিক্ষার্থী ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

#

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

#

সিসিএন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

Link copied