দেশের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

Bijoy Bd24

৯ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#
--

দেশের ৮টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, অব্যাহত থাকতে পারে এই শৈত্যপ্রবাহ। রোববার (২৬ জানুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কচুয়ায় শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষক

#

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

#

বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেপজাকে প্রধান উপদেষ্টার আহ্বান

#

আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

বাস-ট্রাক সংঘ-র্ষে প্রাণ গেল তিন পোশাক শ্রমিকের

#

নোয়াখালীতে ১৮৩টি মন্ডপে ষষ্ঠী পূজার মাধ্যমে পুজা উদযাপন শুরু

#

কচুয়ার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

#

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

#

আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

#

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু হলো

Link copied