নারী নির্যাতন মামলায় ভিকটিমের জন্য হাইকোর্ট বিভাগের জারি করা বিজ্ঞপ্তি

Bijoy Bd24

১০ দিন আগে সোমবার, অক্টোবর ১৯, ২০২৬


#
--

সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাদী নিজস্ব কোনো আইনজীবী নিয়োগের প্রয়োজন হয়না। কেননা ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা অনুযায়ী তিনি সরকারের পক্ষ থেকে আইনজীবী পেয়ে থাকেন। তবে বাদী যদি নিজে আইনজীবী নিয়োগ দিতে চান সে ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।

বিষয়টি স্পষ্ট করতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে. এম. তোফায়েল হাসানের সই করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য মতে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগকারী/ভিকটিমের পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন সমস্যা বাধার সম্মুখীন হচ্ছেন।

নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ এর ২৫ ধারায় বর্ণিত বিধানাবলী মোতাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হয় এবং ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগকারী (ভিকটিম) ফৌজদারি কার্যবিধির ৪৯৩ এবং ৪৯৫ ধারার বিধানাবলী অনুসরণ করে ভিকটিম বা অভিযোগকারী তার পক্ষে ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করতে পারবেন বলে বিষয়টি স্পষ্ট করা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারা দেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন

#

১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

#

র‌্যাবের জালে ধরা পড়ছে সাজাপ্রাপ্ত পলাতক আসামি

#

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

সেনাপ্রধানের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই

#

রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

৬ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

#

ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু কিন্তু শর্তসাপেক্ষে বন্ধ আন্তঃনগর ট্রেন

#

দুদিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

#

২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : তথ্য উপদেষ্টা নাহিদ

Link copied