লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

Bijoy Bd24

৮ দিন আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬


#
--

দিনাজপুরের বোচাগ‌ঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছ‌রের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

রোববার (৩১ মে) উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সকা‌লে অভিযুক্ত ওই যুবককে আটক করে পু‌লি‌শকে সোপর্দ করেন স্থানীয়রা।

আটক রহিম ঋশি (৩৫) পার্বতীপুর উপ‌জেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছে‌লে।

স্থানীয়রা জানান, দিনাজপুর বোচাগঞ্জ উপ‌জেলার মালগাও গ্রা‌মে জ‌নি মাস্টার একটি লিচুর বাগান লিজ নেয়। সেই লিচুর বাগান রহিম ঋশি পাহারা দি‌তেন। আজ সকালে শিশুটি লিচুর বাগানে থাকা আম গাছে আম কুড়াতে গেলে রহিম ঋশি লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায় এবং এক থোকা লিচু দেয়। পরে শিশুটিকে ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এইচএসসির অবশিষ্ট সব পরীক্ষা বাতিল

#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

#

আজ পবিত্র শবে মেরাজ

#

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউয়ের ২৭ দেশের রাষ্ট্রদূতের

#

কুমিল্লার গ্রামের বাড়িতে বিয়ে করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

Link copied