পুলিশের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Bijoy Bd24

১২ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
--

ঝালকাঠির নলছিটিতে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।

২২ আগস্ট মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এসআই মিজানুর রহমানের বাড়িতে এ ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। গতকাল মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপপরিদর্শক ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের ২ ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে বারান্দা বেয়ে ৮ থেকে ৯ জনের ডাকাতদল ২য় তলার ব্যালকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়ার্ডরোব, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়চোপড় তছনছ করে।

এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া অমানবিক : নাহিদ

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

#

সাহায্যের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে ইসি

#

গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

#

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের

#

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে : অর্থ উপদেষ্টা

Link copied