বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহীদ আফ্রিদি

Bijoy Bd24

২ দিন আগে সোমবার, জুন ১, ২০২৬


#
--

বাংলাদেশে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে আগের বিপিএলের মতো এবারও দেওয়া হয়েছে উষ্ণ অভ্যর্থনা।

বাংলাদেশে এসে বাংলাতেও কথা বলেছেন পাকিস্তানের এই তারকা। চিটাগং কিংয়ের মেন্টর হয়ে আসা শহীদ আফ্রিদি বাংলাদেশকে মানেন দ্বিতীয় বাড়ি হিসেবেই।  

আজ নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি চিটাগং। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছে তারা। এতে অবশ্য খুব বেশি সমস্যা দেখছেন না শহীদ আফ্রিদি। বোলিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে বাংলাদেশ নিয়েও বলেছেন কথা। জানিয়েছেন এই দেশ থেকে পাওয়া সম্মানের কথাও।  

শহীদ আফ্রিদি বলেন, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি। ’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লা স্টেডিয়ামে বালিকাদের ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

#

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কমিশনার গোল্ড কাপের ফাইনালে কুমিল্লা

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহীদ আফ্রিদি

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

#

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন ‍২ অধিনায়কের

#

জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

#

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

#

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা

Link copied