ভূমিকম্প একদিনে ২০০টির বেশি- ক্ষতিগ্রস্ত তাইওয়ান

Bijoy Bd24

২৮ দিন আগে সোমবার, অক্টোবর ১৯, ২০২৬


#
--

সোমবার (২২ এপ্রিল) রাত থেকে শুরু করে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত এসব ভূমিকম্প তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এর ফলে দেশটির রাজধানী তাইপেইতের কিছু বিল্ডিং কেঁপে উঠেছিল বলে জানিয়েছে সেখানের আবহাওয়া প্রশাসন। খবর আল জাজিরা।

তাইওয়ানে ২০০টিরও বেশি ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও ছিল।

আজ (মঙ্গলবার) ভোরে হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৩ এপ্রিল ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আবারও কিছুটা ঝুঁকেছে। তবে তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।  

ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ পূর্ব কাউন্টিতে কেন্দ্রীভূত হয়েছিল। এর আগে, গত ৩ এপ্রিল সেখানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে তাইওয়ানে শত শত আফটারশক হয়েছে।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

#

প্রধান উপদেষ্টার কাছে পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন

#

পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেফতার

#

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

#

শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

#

শপথ নিলেন কুমিল্লা-ময়মনসিংহ সিটি মেয়র

#

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

#

হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় যাবেন নির্বাচনী কর্মকর্তারা

#

জমি লিখে না দেওয়ায় শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

#

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Link copied