সারাদেশে কমবে দিন ও রাতের তাপমাত্রা

Bijoy Bd24

৭ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬


#
--

সারাদেশে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়া শুষ্ক থাকবে আবহাওয়াও।

সোমবার (৩০ ডিসেম্বর) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (০১ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কলেজ শিক্ষা’র্থীকে ধ-র্ষ-ণে’র ঘটনায় জড়িত প্রধান আসামী গ্রেফতার

#

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নয় দিনে ১৯৩ জেলের কারাদণ্ড

#

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

কমাতে হবে ইন্টারনেটের দাম: বিটিআরসি চেয়ারম্যান

#

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

#

কচুয়ার হরিপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

#

পরামর্শ-মতামত নিতে চালু হয়েছে সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট

#

দেশের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

#

ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ১২৪৮ জন

#

দেবিদ্বারের ধামতীতে নানা পন্থায় ইউপি চেয়ারম্যানের বসতজমি দখ-লের চেষ্টার অভিযোগ

Link copied