হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আটক

Bijoy Bd24

৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬


#
--

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো: আব্দুল বাতেনকে (৬০) আটক করেছে র‍্যাব-২।

৩ সেপ্টেম্বর রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: আব্দুল বাতেন হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি হিযবুত তাহারীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন। আসামি বাতেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত পাঁচ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা ও হাজারীবাগ থানায় একটি করে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় দুটিসহ মোট ৪টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক

#

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা সুবিধা প্রদানের নির্দেশ

#

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বিকেলে

#

চবিতে জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

#

লরি উল্টে পড়লো প্রাইভেট কারে,অলৌকিকভাবে প্রাণে বাঁচলো ৪ যাত্রী

#

ঢাকা সিএমএইচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুইজন ছাত্রের সফল অস্ত্রোপচার

#

বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন হতে পারে বজ্রসহ বৃষ্টি

#

প্রধান উপদেষ্টার গণভবন পরিদর্শন

#

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

Link copied