দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

Bijoy Bd24

৮ দিন আগে বুধবার, জুন ১০, ২০২৬


#
--

দেশের ১৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলার পাশাপাশি গোটা রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার সকাল থেকে রোববার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঘন কুয়াশার কারণে দুই ডিগ্রি কমবে দিনের তাপমাত্রা

#

বিমানবন্দরে অভিযান চালিয়ে মোবাইল ফোনের বড় চালান আটক

#

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

#

দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

#

যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন: ড. ইউনূস

#

ঢাকাসহ ৪ মহানগর ও ৬ জেলায় বিএনপির কমিটি ঘোষণা

#

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় চীনা ভাষা অন্তর্ভুক্তির অনুরোধ রাষ্ট্রদূতের

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে ইসি

#

যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

#

কচুয়ার হরিপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

Link copied