দেশের ৩ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে, বাড়বে রাতের তাপমাত্রা

Bijoy Bd24

১২ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#
--

দেশের তিনটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়বে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

#

আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

#

নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

#

দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি সমাবেশে

#

আগামীকাল সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

দেবীদ্বারে উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের

#

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

#

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

Link copied