বর্ষবরণ ঘিরে হামলার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Bijoy Bd24

৯ দিন আগে সোমবার, অক্টোবর ১৯, ২০২৬


#
--

শনিবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনায় নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংকালে বর্ষবরণ ঘিরে হামলার শঙ্কা নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজিত উৎসবে নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন,পহেলা বৈশাখের উৎসব বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ কিন্তু সেই আয়োজনে অতীতে হামলা হয়েছে। তাই নিরাপত্তার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। তবে সন্ধ্যার আগে সব অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

তিনি আরো বলেন, মানুষে পহেলা বৈশাখ পালনের জন্য উন্মুখ হয়ে আছে। রাজধানীতে বিভিন্ন সংগঠন বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। যেসব জায়গায় অনুষ্ঠান হবে, ডিএমপির পক্ষ থেকে সেসব জায়গা পর্যবেক্ষণে রাখা হবে। ডিবি, এসবিসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

হাবিবুর রহমান বলেন, ঢাকার বিভিন্ন স্পট ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ রাখবে ডিএমপি।

যানবাহন চলাচলের জন্য কিছু জায়গায় ডাইভার্শন দেওয়া থাকবে উল্লেখ করেও তিনি বলেন, যানবাহন নিয়ন্ত্রণ করা হবে আজ সন্ধ্যা থেকেই। আগামীকাল রোববারও (১৪ এপ্রিল) যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সমন্বয়ক সারজিস আলম

#

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি

#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

#

ঈদের দিন কেমন যাবে জানাল আবহাওয়া অফিস

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

#

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা,গ্রেফতার ২

Link copied