বিমান বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর উদ্ধার ৪ শিশু

Bijoy Bd24

৭ দিন আগে শুক্রবার, জুলাই ১৭, ২০২৬


#
--

সেসনা- ২০৬  বিমান ১ মে ভোরে ইঞ্জিন ত্রুটির কারণে কলম্বিয়ার ক্যাকেটা রাজ্যের সোলানোর জঙ্গলে বিধ্বস্ত হয়। 

বিমানটিতে ৭ জন আরোহী ছিল। বিমানটি আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা এবং গুয়াভিয়ার প্রদেশের শহর সান জোসে দেল গুয়াভিয়ারের একটি রুটে যাচ্ছিল। ওই সময় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক মারা যান। তাদের মৃতদেহগুলো বিমানের ভেতরেই পাওয়া যায়। ১৩, ৯ এবং ৪ বছর বয়সী শিশু এবং সেইসঙ্গে  ১২ মাস বয়সী আরো একটি শিশু দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল। তারা পরে জঙ্গলে হারিয়ে যায়।

উদ্ধারকারীরা কুকুরের সাহায্যে অনুসন্ধান চালায়। তারা জঙ্গলের মাঝে গাছপালা দিয়ে তৈরি আশ্রয় খুঁজে পেয়েছিল। ফল খেয়ে শিশুগুলো বেঁচে ছিল। কলম্বিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়। 

দেশটির রাষ্ট্রপতি পেট্রো প্রাথমিকভাবে জানিয়েছিলেন, ১৭মে টুইটারে এক বার্তায় শিশুদের পাওয়া গেছে। তবে তথ্য নিশ্চিত না থাকায় পোস্টটি পরে মুছে দেওয়া হয়। পেট্রো শুক্রবার সাংবাদিকদের বলেন,  ‘শিশুরা জঙ্গলের মাঝখানে নিজেরাই নিজেদের রক্ষা করেছে। তারা একসঙ্গেই ছিল এবং তারা বর্তমানে দুর্বল।’

শিশুদের দাদা নার্সিজো মুকুটুই সাংবাদিকদের বলেছেন, তাদের উদ্ধারের খবরে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘ইয়ারির জঙ্গলে নিখোঁজ হওয়া আমার নাতি-নাতনিদের দাদা হিসাবে এই মুহুর্তে আমি খুব খুশি।’ উদ্ধার হওয়া শিশুরা হুইটোতো সম্প্রদায়ের। কর্মকর্তারা বলেছন,  রেইনফরেস্টে কীভাবে বেঁচে থাকতে হয় সে সম্পর্কে বড় ভাইবোনদের কিছুটা জ্ঞান ছিল। কলম্বিয়ার সেনাবাহিনীর প্রকাশ করা ছবিগুলোতে জঙ্গলের মাঝখানে চার শিশুর সঙ্গে একদল সৈন্যকে দেখা গেছে।

সূত্র : আলজাজিরা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিয়ানমার সংকটের ব্যাপারে টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান রাষ্ট্রপতির

#

চুরিতে ব্যর্থ, ব্যাংকের প্রশংসা করলো চোর!

#

কতদিন ব্যাহত হবে ইন্টারনেট সেবা !

#

‘ডিপ ফেক’ এর শিকার কাজল, পোশাক বদলানোর ভিডিও ভাইরাল!

#

পারিবারিক ‘অভিশাপের’ অবসান, ১৩৮ বছর পর জন্ম নিল কন্যাসন্তান

#

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা গৃহীত

#

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের

#

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী,প্রাণ গেল ৫ জনের

#

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ ড. ইউনূসের

#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

সর্বশেষ

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

#

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

Link copied