যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে : ডা. তাহের

Bijoy Bd24

২৪ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬


#
ছবি : বিজয় বিডি



বিজয় বিডি ডেস্ক :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সকল দলের সাথে পরামর্শ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে চৌদ্দগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবিরের উপর সীমাহীন জুলুম, নির্যাতন ও হয়রানী হয়েছে। ক্ষমতাসীন আ’লীগ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে পঙ্গু ও কাউকে অন্ধ করেছে। আমরা সেই জুলুমের পরিবর্তে জুলুম ও নির্যাতন করতে চাই না। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

ডাঃ তাহের আক্ষেপ করে বলেন, এই চৌদ্দগ্রামে সাবেক আ’লীগের মন্ত্রী মুজিবুল হক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে গত ১৫ বছর বাড়িতে আসতে দেয়নি। কোন নামাজে জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মুজিবুল হক নিজে নির্দেশ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে। বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। মামলা-হামলা করে হয়রানী করেছে। আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাংচুরের কোন নির্দেশ দেইনি। চৌদ্দগ্রামের মানুষের অধিকার আমার কাছে আমানত। আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে চাই। যে সমাজে কোন হানাহানি-রাহাজানি থাকবে না।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডাঃ তাহেরের আগমন উপলক্ষ্যে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসা হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ¦ আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা। সংগীত পরিবেশন করে ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

বর্তমানে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে : নসরুল হামিদ

#

এবার জাহাঙ্গীরের আবেদনে মেয়র পদ নিয়ে রায়ের দিন পেছাল

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

#

অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ

#

বৃষ্টিতেও সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা, আলোচনার প্রস্তাব পুলিশের

#

কক্সবাজারে‘ সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

এসএসসির সোমবারের সব বোর্ডের পরীক্ষা স্থগিত

#

রোটারী ক্লাব অব আধুনিক ফেনী'র নতুন প্রেসিডেন্ট চৌদ্দগ্রামের কৃতিসন্তান রোটা: শাহাব উদ্দিন

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

#

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

Link copied