চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

Bijoy Bd24

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
ছবি : বিজয় বিডি


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন করেছে ওমান ফেরত বড় ভাই। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়ায় সোমবার সরেজমিন গিয়ে এ চিত্র দেখা গেছে। ভুক্তভোগী কাজল বেগম বাদি হয়ে গাছ কর্তনকারী বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।  

অভিযোগে জানা যায়, বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের খোকন মিয়ার ছেলে ওমান ফেরত বেলাল হোসেন ও দুবাই প্রবাসী শাহ আলমের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে কয়েক দফায় দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী কাজল বেগমের উপর হামলা করে ভাশুর বেলাল হোসেন। এরই মাঝে খোকন মিয়ার কৃষি জমি থেকে তার পুত্র বেলাল হোসেন মাটি বিক্রি করে। এনিয়ে ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের নিকট খোকন মিয়া অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ক্ষীপ্ত হয়ে রোববার সকালে বেলাল হোসেন ছোট ভাই শাহ আলমের মালিকানাধীন বাড়ির জায়গার গাছপালা কর্তন ও ঘরের জানালা ভাংচুর করে। খবর পেয়ে আশ-পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে সে চলে যায়। এরআগে বেলাল হোসেন তাঁর পিতা খোকন মিয়াকে বেশ কয়েকবার মারধর করে। পিতার সাথে ঝামেলার কারণে ভাইয়ের ঘর ভাংচুর ও গাছপালা কর্তন করার উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না কেউ। 

বেলাল হোসেনের মা আলেয়া বেগম ও প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, ‘শাহ আলম প্রবাসে। সে কোন কিছুর সাথে জড়িত না থাকলেও অন্যায়ভাবে তাঁর মালিকানাধীন গাছপালা কর্তন ও ঘরের জানালা ভাংচুর করেছে বেলাল হোসেন। আবার তার স্ত্রী কাজল বেগমকেও কয়েকবার নির্যাতন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি’। 

অভিযোগের বিষয়ে সোমবার (১৯ফেব্রুয়ারি) বেলাল হোসেনের স্ত্রী আছমা আক্তার বলেন, ‘বেলাল হোসেনের পিতা খোকন মিয়া তার প্রতি অবিচার করেছে। বিদেশ থেকে পাঠানো টাকায় বেলাল হোসেনের নামে জায়গা না কিনে নিজ নামে কিনেছে। তাছাড়া বেলাল হোসেনের মাথায় সমস্যা আছে। চিকিৎসা করাচ্ছি। তবে শাহ আলমের গাছপালা কর্তন ও ঘর ভাংচুর করা ঠিক হয়নি’। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

#

চৌদ্দবছর পর চৌদ্দগ্রামের মাটিতে নির্যাতিত সাবেক ছাত্রনেতা জুয়েল

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন : কাদের

#

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

#

যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে : ডা. তাহের

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

সফলতার সবচেয়ে বড় প্রেরণা ও বড় আশীর্বাদ হলেন মা

#

এসএসসির সোমবারের সব বোর্ডের পরীক্ষা স্থগিত

#

কক্সবাজারে‘ সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

#

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

Link copied