চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

Bijoy Bd24

১৯ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬


#
ভাংচুর



চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
হামলায় ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ভুক্তভোগী পরিবার এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিনগর পূর্ব বাজার ইউনিয়ন ভূমি অফিসে সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী ভেন্ডার, একরাম হোসেন হোসেন ও বাপ্পী হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন শুক্রবার দিবাগত রাতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভুমি অফিসের সামনে মনির ভেরাইটিজ স্টোরে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে পিকআপযোগে নিয়ে যায়। হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় মোঃ খায়ের নামে আরও একজন আহত হন।
ব্যবসায়ী মনির হোসেনের ভাই মোঃ আলী জানান, মনির হোসেন জায়গার মালিক মিলন আক্তার থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। গত রাতে আ’লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে দোকান ঘরটি ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলায় আহত আমার ভাই বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
জায়গায় মালিকের ছেলে তাজুল ইসলাম বলেন, জায়গাটি আমার আম্মার নামে খারিজ করা। বিগত আওয়ামী শাসনামলে তাদের দলীয় প্রভাবে আমাদেরকে জায়গায় আসতে দেয়নি। জুলাই বিপ্লবের পর তারা পালিয়ে গেলে আমরা আমাদের জায়গায় দোকানঘর নির্মাণ করি। কয়েকদিন আগে তারা আবার ফিরে এসে শুক্রবার রাতে দোকানের বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে ধারালো অস্ত্র দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে।
অভিযোগের বিষয়ে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত নাম্বারে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় সম্ভব হয়নি।
এ বিষয়ে শনিবার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চৌদ্দগ্রামে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে কুপিয়ে আহত: গ্রেফতার ১

#

চৌদ্দগ্রামে শিবির সভাপতি শাহাবুদ্দিন হত্যাকান্ডের ঘটনায় মামলা

#

এবার জাহাঙ্গীরের আবেদনে মেয়র পদ নিয়ে রায়ের দিন পেছাল

#

কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

#

রোটারী ক্লাব অব আধুনিক ফেনী'র নতুন প্রেসিডেন্ট চৌদ্দগ্রামের কৃতিসন্তান রোটা: শাহাব উদ্দিন

#

বিভাগীয় বিপিও সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার

#

২০ মে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

#

Test Title

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

#

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

Link copied