চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

Bijoy Bd24

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
ছবি : বিজয় বিডি


‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

‎জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর ফলাফলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা। উপজেলার ৫৫টি মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করে।

‎১৯৯৯ সালে গোপালনগর গ্রামের শিক্ষানুরাগী মো: জাহাঙ্গীর হোসেন এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দাখিল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটি আলিমে উন্নীত হয় এবং একই সাথে বিজ্ঞান শাখা অনুমোদন পায়। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ছয় শতাধীক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে অধ্যায়ন করছে। বিগত বছর গুলোতে দাখিল পরীক্ষায় উপজেলায় শতভাগ পাশসহ সর্বোচ্চ জিপিএ অর্জন করে।

‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, 'শিক্ষকদের প্রচেষ্টা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের চেষ্টা এই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে। এলাকার শিক্ষানুরাগী দানবীর মানুষ ও শিক্ষকদের এই অর্জনে কৃতজ্ঞতা জানাই।'

‎উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ স্কুল চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ কলেজ আলহাজ্ব নূর মিয়া ডিগ্রী কলেজ ও শ্রেষ্ঠ মাদ্রাসা গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা নির্বাচিত হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে আরসিএল পুরস্কার বিতরণ : সুন্দর বাংলাদেশ গড়তে খেলার বিকল্প নেই

#

কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

#

চৌদ্দগ্রামে সেরা কলেজ স্বীকৃতি পেল আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহ

#

চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

বিশেষ সম্মাননা পেলেন চৌদ্দগ্রামের পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজ

#

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

Link copied