বন্দর নগরী চট্টগ্রামে নগদহাটের অফিসের শুভ উদ্ভোধন

Bijoy Bd24

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
চট্টগ্রামে নগদহাটের অফিসের শুভ উদ্ভোধন

গত ২৬/০৮/২০২৩ ইং তারিখে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ এবং নগদহাটের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বন্দর নগরী চট্টগ্রামের ডবল মুরিং এলাকার শেখ মুজিব রোডস্থ জোহরা টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের পাশাপাশি  নগদহাটের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই তথ্যবহুল ও আনন্দঘন শুভ উদ্ভোধন  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লার  সভাপতিত্বে আয়োজিত উক্ত শুভ উদ্ভোধন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জি আর ডি মন্ত্রণালয়ের সম্মানিত এডিশনাল সেক্রেটারি জনাব এ এফ এম আলাউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক। 

নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব কারিমুল মাওলা শামীমের সঞ্চালনায় পরিচালিত উক্ শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের এডমিন ডিরেক্টর জনাব মাহতাব ফারাহি, ডিরেক্টর জনাব অহিদুল ইসলাম শিপন এবং কোম্পানির সেলস ম্যানেজার মোঃ হামিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের কর্মকর্তা মাজেদুল হক, জামশেদুর রহমা ন মামুন, নাসিরুল করিম ইফাজ ও আবু সাদাত মোঃ সায়েম। শুভ উদ্ভোধন অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেছেন হাফেজ মাওলানা জনাব মোঃ এনায়েত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক, উদ্যোক্তা সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে নগদহাট বাংলাদেশ লিমিটেডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন নগদহাটের মাধ্যমে তার ওয়ার্ডসহ চট্টগ্রাম মহানগরীর বেকারদের বেকারত্ব দূর হবে। তার ওয়ার্ডে অফিস স্থাপন করার জন্য তিনি নগদহাট সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 


সভাপতির  বক্তব্যে নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লা নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসের শুভ উদ্ভোধন অনুষ্ঠানটিকে অংশগ্রহণমূলক এবং সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন নগদহাট উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন নগদহাট তার সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে, এরই অংশ হিসেবে আমরা দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের মোট ২২টি  জেলায় অফিস স্থাপন করেছি। জনাব মোঃ ইসরাফিল মোল্লা  বলেন ২০২৪ সালের মধ্যে দেশের ৬৪ টি জেলার সবগুলোতেই নগদহাটের অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে।তিনি বলেন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের প্রশিক্ষিত করার  মাধ্যমে  দেশের ক্রমবর্ধবান বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে নগদহাট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিস সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন উদ্যোক্তাদের নিকট সরাসরি মূল উৎপাদনকারী থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিয়ে নগদহাট  তাদেরকে দ্রুত সাফল্য পেতে সাহায্য করছে বলেও তিনি জানান। জনাব ইসরাফিল মোল্লা দঢ়তার সাথে বলেন,  উদ্যোক্তাদেরকে নগদহাট আগামীতেও সব রকমের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়ে যাবে।



প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জি আর ডি মন্ত্রণালয়ের সম্মানিত এডিশনাল সেক্রেটারি জনাব এ এফ এম আলাউদ্দিন খান দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতি তৈরির ব্যাপারে গুরত্বারোপ করেন। তিনি বলেন ব্যাপক পরিসরে উদ্যোক্তা সৃষ্টি ছাড়া দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। তিনি প্রোগ্রামে আগত সবাইকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন। জনাব এ এফ এম আলাউদ্দিন খান বলেন সৃজনশীলতা, উদ্যম, প্রজ্ঞা , দূরদর্শীতা ও আত্মবিশ্বাসের সম্মিলনেই একজন সফল উদ্যোক্তা গড়ে উঠে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উদ্যোক্তারাই নিয়ামকের ভূমিকা পালন করবে বলে তিন আশা প্রকাশ করেন।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

#

মায়ের সেবা করলে যে পুরস্কার মিলবে

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন : শেখ হাসিনা

#

মা হওয়ার পর প্রতিটি মুহূর্ত এনজয় করি

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ কাল

#

বর্তমানে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে : নসরুল হামিদ

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর সুফিয়ান

#

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

গৃহ কৃষকের সন্ধানে চৌদ্দগ্রামে ৫ হাজার সবজি চারা ও বীজ বিতরণ

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

#

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে দোকান ভাংচুর ও লুটপাট

Link copied