শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

Bijoy Bd24

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
শ্রম মিডিয়া পুরস্কার গ্রহণ করছে সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হাত থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার গ্রহণ করায় কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহকে গণসংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব।



গতকাল (৭ মে) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ প্রেস ক্লাব মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোতাহের হোসেন জামাল, থানা মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোশাররফ হোসেন। পুরস্কার পাওয়ায় অনুভুতি ব্যক্ত করেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সংবর্ধিত সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ।

বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ও খবরের কাগজ পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মোহাঃ জহিরুল হাসান, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, কার্যনির্বাহী সদস্য এএফএম রাসেল পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সমিতি ও ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহকে গৌরবময় এই অর্জনের জন্য মানপত্র, ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

মোহাঃ জহিরুল হাসান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল ০১৮১৯ ৫৬ ৫৫ ৫৭.
তারিখ : ০৮/০৫/২০২৫ ইং

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

#

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী

#

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

#

ঢাকায় আসছেন ব্রেনডেন লিঞ্চ, আলোচনায় আসতে পারে যে বিষয়গুলো

#

একটি ‘ভালো কাজ’ করলেই মিলে একবেলা খাবার

#

সূর্যোদয়ের দেশের সঙ্গে নতুন মিতালি, কূটনীতির নয়া যুগে প্রবেশ?

#

কক্সবাজারে সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

কক্সবাজারে‘ সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

গাজীপুর সিটি নির্বাচন : মঙ্গলবার থেকে প্রচারে নামবেন প্রার্থীরা

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে আরসিএল পুরস্কার বিতরণ : সুন্দর বাংলাদেশ গড়তে খেলার বিকল্প নেই

#

কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

#

চৌদ্দগ্রামে সেরা কলেজ স্বীকৃতি পেল আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহ

#

চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

বিশেষ সম্মাননা পেলেন চৌদ্দগ্রামের পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজ

#

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

Link copied