তারেক রহমানের নির্দেশে চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ উদ্বোধন করেন ডাক্তার গোলাম কাদের নোবেল
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
তারেক রহমানের নির্দেশে চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ উদ্বোধনে বক্তব্য রাখছেন ডাক্তার গোলাম কাদের নোবেল
স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল।
কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম মজুমদারের পরিচালনায়, ড্যাব নেতা ডাঃ মীর কাশেম মজুমদারের সার্বিক তত্বাবধানে এবং দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো: আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপর আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন বলাই, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান শারিয়ার খাঁ, মহানগর মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা খন্দকার মির হোসেন মিরু, মোহাম্মদ শাহ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, পৌর যুবদল নেতা শাহজাহান, জহির, সাংগঠনিক সম্পাদক রাজিব, যুবদল নেতা হেলাল মোল্লা, ফজলু, খোরশেদ, ছাত্রদল নেতা অনি প্রমুখ।
অনুষ্ঠানে বিএসএমএমইউর রিউমার্টোলজীর বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ নজরুল ইসলাম এর প্রতিষ্ঠান পিএনআরএফআর এর পক্ষ থেকে ১লক্ষ ৫০ হাজার টাকার ঔষধ সামগ্রী প্রদান করেন।