রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Bijoy Bd24

৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
সংবাদ সম্মেলন


বিজয় বিডি ডেস্ক :
ঝালকাঠির রাজাপুরে ৩ সন্তানকে ফিরে পেতে এবং স্বামীর অব্যাহত হুমকি থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন লাকী আকতার নামে এক শিক্ষিকা। বুধবার বেলা ১১ টা রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি করেন তিনি।

লাকী আকতার কাঁঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী গ্রামের নুরুল্লাহ ওরফে মামুন রেজার স্ত্রী ও রাজাপুর উপজেলা সদরের চর রাজাপুর মৃধা বাড়ি এলাকার নজরুল ইসলাম মৃধার মেয়ে ও রাজাপুর শহরের সাউথ বেঙ্গল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা।


সাংবাদিক সংম্মেলনে লাকী আকতার অভিযোগ করে জানান, ২০০৫ সালে কাঁঠালিয়ার পূর্ব ছিটকী গ্রামের একে হাফেজ আহম্মেদের ছেলে মোঃ নুরুল্লাহ'র সাথে তার বিবাহ হয় এবং বিয়ের পর ঢাকায় বসবাস করে ২০১৬ সাল পর্যন্ত তারা সংসার করেন। সংসারে এক ছেলে ও দুজন  কন্যা সন্তান রয়েছে।

লাকীর দেয়া ৫ লাখ টাকাসহ ১০ লাখ টাকায় ঢাকায় জমি কেনা হয়, পরে তা বিক্রি করে স্বামীকে ব্যবসায় সহায়তা করেন। ঢাকার মোহাম্মদপুরে স্বামী-স্ত্রী মিলে প্রতিষ্ঠা করেন মাদার ল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে স্বামী এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে এবং বিষয়টি স্ত্রী লাখি জেনে যাওয়ায় তাকে মানসিক ও শারিরীক নিযার্তন করে ঘর থেকে তাড়িয়ে দেয়।

ছেলের কিডনীতে সমস্যা দেখা দিয়ে চিকিৎসা করাতে অনিহা দেখালে স্বামীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। এসব নিযার্তন সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে ঢাকা থেকে রাজাপুর বাবার বাড়িতে চলে আসতে চাইলে সন্তান রেখে ২০১৬ সালে তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে একাধিকবার সংসার করার চেষ্টা করলেও ঢাকার বাসায় গেলে এবং সন্তানদের কাছে গেলে মারধর করে তাড়িয়ে দেয় এবং হত্যাসহ নানাভাবে হুমকি দেয়।



এসব বিষয়ে একাধিকবার সালিশ বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামী ও সন্তানদের অধিকার পেতে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়ে কোন সুরাহা পায়নি।

দীর্ঘ ৭ বছর ধরে স্বামী তার কোন খোঁজখবর নেয়নি বা ভরনপোষাণ দেয়নি। এমন পরিস্থিতিতে লাকীকে বাবার বাড়ি ফেলে রেখে গত ০৯ সেপ্টেম্বর ঝালকাঠি সদর উপজেলার সাইচলাপুর গ্রামের আলি হোসেন হাওলাদারের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তুতি নিলে পুলিশ নিয়ে গিয়ে তা বন্ধ করে দেয় লাকী। এ কারনে ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার স্বজনরা লাকীকে মামলা জড়ানো, গুম, খুনসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে হয়রানি করছে। এসব কারনে এখন আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা নাই বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।


এ বিষয়ে কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাকী। এ বিষয়ে নুরুল্লাহ ওরফে মামুন রেজার ব্যবহৃত নম্বরে কল দিলে তার ছেলে হামজা কল রিসিভ করে জানান, তার বাবা ঘুমে আছেন। এখন কথা বলতে পারবেন না বলে কল কেটে দেয়।

কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে লাকীর বাড়িতে পূর্ব ছিটকী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

#

রাজাপুরে ৩ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

#

অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার স্বীকৃতি পেলেন ডিবিপ্রধান হারুন

#

বন্দর নগরী চট্টগ্রামে নগদহাটের অফিসের শুভ উদ্ভোধন

#

মোখা এখন গভীর নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

চৌদ্দগ্রামে ভিসা দেয়ার কথা বলে টাকা আত্মসাত করে উল্টো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

#

ঢাকায় আসছেন ব্রেনডেন লিঞ্চ, আলোচনায় আসতে পারে যে বিষয়গুলো

#

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে আরসিএল পুরস্কার বিতরণ : সুন্দর বাংলাদেশ গড়তে খেলার বিকল্প নেই

#

কুমিল্লার আলোচিত আইসিএল এর এমডি শফিক গ্রেপ্তার

#

চৌদ্দগ্রামে সেরা কলেজ স্বীকৃতি পেল আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহ

#

চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা ‎

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসব

#

বিশেষ সম্মাননা পেলেন চৌদ্দগ্রামের পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজ

#

চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

#

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় মরণ ফাঁদ: ভোগান্তি চরমে

#

শ্রম মিডিয়া পুরষ্কার প্রাপ্ত চৌদ্দগ্রামের সাংবাদিক এমদাদ উল্লাহকে গণসংবর্ধনা

Link copied