এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ
এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এইচএসসির ফল প্রকাশের তারিখ প্রস্তাব করে শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারিতে সম্মতি দেয়ায় সেদিনেই ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমি শিক্ষাবোর্ডের ২০২২ সালের এইচএসসি, আলিম এবং ভোকেশনাল পরীক্ষার ফল ৮ ফেব্রুয়ারির প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে।