কুমিল্লায় চার দিনেও খোঁজ মিলেনি মাদরাসা ছাত্র মেহেদীর
৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লায় চার দিনেও খোঁজ মিলেনি মাদরাসা ছাত্র নাজমুল হাসান মেহেদীর(১৩)। সে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দুবাই প্রবাসী আবদুল হালিমের ছেলে ও কোতয়ালী মডেল থানার রানীরবাজার জামিয়া রশীদিয়া আজিজুল উলুম মাদরাসার ছাত্র। সন্তানের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন তাঁর মা কুলসুম আক্তার।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে কোতয়ালী মডেল থানার রানীরবাজার জামিয়া রশীদিয়া আজিজুল উলুম মাদরাসার ছাত্র নাজমুল হাসান মেহেদী কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বের হয়। এরপর সে নিজ বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সোমবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে কান্না থামছে না বাবা ও মায়ের। কোন সহৃদয়বান ব্যক্তি নাজমুল হাসান মেহেদীর সন্ধান পেয়ে থাকলে ০১৬১২২১৪৭৮৮ নাম্বারে যোগাযোগ করার জন্য তাঁ মা কুলসুম আক্তার অনুরোধ করেছেন।