চৌদ্দগ্রামে পৈতৃক জমির মাটি কেটে জেল খেটেছে এসএসসি পরীক্ষার্থী

Bijoy Bd24

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬


#
পৈতৃক জমির মাটি কাটার অপরাধে জেল খাটতে হয়েছে এসএসসি পরীক্ষার্থী



 
ষ্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে জমির মাটি কাটা নিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা ও মামলার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ইয়াছিন নামে এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মিতল্লা গ্রামে এ ঘটনা ঘটে।গতকাল সরেজমিন পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।
থানায় প্রবাসী ইব্রাহিমের স্ত্রী জয়নবের নেছার দায়েরকৃত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার সাথে পাশ্ববর্তী বাড়ির জয়নাল আবেদীনের পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।জয়নাল আবেদীন পরিবারের সদস্যরা ইব্রাহিম মিয়ার জায়গা হতে জোরপূর্বক মাটি ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে জয়নাল আবেদীনের ছেলে শাফায়েত ইসলাম ও তার মা জাহানারা বেগম প্রকাশ ছোটনীর নেতৃত্বে প্রবাসীর নতুন বাড়ির ভাউন্ডারির টিন পিলার ভাংচুর ও ক্ষতি সাধন করে। এ সময় তারা ইব্রাহিম মিয়ার ছোট মেয়ে খাদিজা আক্তারকে হুমকি-ধমকি প্রদান করে।সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী ইব্রাহিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন গত শুক্রবার সকালে বাড়ির পাশের নিজস্ব জমি থেকে মাটি কেটে নতুন বসত বাড়িতে নিয়ে যায়। পাশ্ববর্তী জয়নাল আবেদীনের ঘরের যেন ক্ষতি না হয়, সেজন্য মাটি কাটার সময় জমির পাশের কিছু জায়গা না কেটে রেখে দেওয়া হয়। কিন্তু জয়নাল আবেদীনের স্ত্রী জাহানারা বেগম অভিযোগ করেন, শুক্রবার ও রোববার ইয়াছিন তাদের পুকুর থেকে মাটি কেটে নিয়ে গেছে। গভীরভাবে খননের কারণে বৃষ্টির সময় তাঁর বসত বাড়ি ভেঙে যাবে মর্মে উল্লেখ করে থানায় একটি মামলা করে। এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ইয়াছিনকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। দুইদিন পর এয়াছিন আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। কিন্তু জয়নাল আবেদীনের পুকুর থেকে ইয়াছিন কোন মাটি কেটে নেয়নি।মিতল্লা গ্রামের মুরব্বি ছগির আহমেদসহ কয়েকজন জানান, ‘জাহানারা বেগম একজন দূর্দান্ত মহিলা। সে প্রবাসী ইব্রাহিমের পরিবারকে হয়রানীর উদ্দেশ্যে নানা চক্রান্ত চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মাটি কাটার একটি মিথ্যা অভিযোগ দিয়ে ইব্রাহিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াছিনের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করায়’।অভিযোগের বিষয়ে জাহানারা বেগম বলেন, ‘থানায় উভয়পক্ষ শালিশ বৈঠকে বসলে আমার কথা উপস্থাপন করা হবে’।খিরনশাল কাজী জাফর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান বলেন, ইয়াছিন আমার স্কুলের একজন নিয়মিত ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী। তার জেল খাটার বিষয়টি তার পরিবার থেকে অবহিত করা হয়নি। এই মাত্র আপনাদের কাছ থেকে জানতে পারলাম। সামনে তার এসএসসি পরীক্ষা। একজন এসএসসি পরীক্ষার্থীকে মামলা দিয়ে জেল খাটানো ঠিক হয়নি।আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।চৌদ্দগ্রাম থানার এএসআই অনন্ত দাস বলেন, ‘জয়নবের নেছার দায়েরকৃত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চৌদ্দগ্রামে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ : মাদক ব্যবসায়ীদের হামলায় আহত-১

#

সুপ্রিম কোর্টে ভাঙচুর : খোকন-কাজলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

#

চৌদ্দগ্রামে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে কুপিয়ে আহত: গ্রেফতার ১

#

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

#

চৌদ্দগ্রামে হামলার শিকার অব: সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

#

চৌদ্দগ্রামে পৈতৃক জমির মাটি কেটে জেল খেটেছে এসএসসি পরীক্ষার্থী

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২৪ মে

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

সর্বশেষ

#

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও গাছ কর্তন

#

চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা, শিশুসহ আহত ৬ ‎

#

পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

#

চৌদ্দগ্রামে মাছ শূন্য জগন্নাথদিঘীতে বড়শি প্রতিযোগিতার নামে অভিনব প্রতারণা

#

যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

#

চৌদ্দগ্রামে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ : মাদক ব্যবসায়ীদের হামলায় আহত-১

#

চৌদ্দগ্রামে শিবির সভাপতি শাহাবুদ্দিন হত্যাকান্ডের ঘটনায় মামলা

#

চৌদ্দগ্রামে ভিসা দেয়ার কথা বলে টাকা আত্মসাত করে উল্টো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

#

চৌদ্দগ্রামে হামলার শিকার অব: সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

#

চৌদ্দগ্রামে পৈতৃক জমির মাটি কেটে জেল খেটেছে এসএসসি পরীক্ষার্থী

Link copied